0.7 কেনো পেলাম?
তখন আমি কেবল উড়া শুরু করেছি। তার উপর উড়ে যাবার মতৌই একটা সেমিস্টারে ঢুকলাম। সব কিছুই করেছি শুধু টেবিল টেনিস খেলা হয়নাই, হতাশাজনক। যাইহোক সেমিস্টারের পড়াশোনা শুরু হলো। পড়তেসিলাম যাতা ভাবে। সব কোর্সেই নাম মাত্র ভালো একটা সিজি আস্লেও, ধরা খেলাম একটা কোর্সে। ইস্তিয়াক স্যারের কোর্স। ফেমাস ফ্যাকাল্টি, মার্ক্স কাটার জন্য আর কি। মার্ক্স কাটলেও কতৌই আর কাটবে, এই বিশ্বাসে চলা আমি চুটিয়ে ফাকি মারলাম সব কোর্সেই প্রায়। একটা প্রেশেন্টেশন এতো বাজে হলো যে, সারা ক্লাস মাথা নামায় ছিলাম। কেন যানি সেদিন কিছু আসেনাই মাথায়, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক জিনিস টা সেই সেমিস্ট্রারে ৩/৪ বার ঘটছিলো। কিন্তু সব ব্ল্যাঙ্কের পিছনেই কিছু না কিছু কারণ ছিলো বলেই আমি মনে করি।
তো স্যার আমাকে দেখতে পারতো কিনা যানি না, আমি রেডজোনে পড়ে যাই শুরু থেকেই। ফাইনাল রেজাল্টে পাস নিয়ে টানাটানি দেখে স্যার কে একটা মেসেজ দিয়েই ফেলসিলাম একটা প্যারাগ্রাফ লিখে যার সারমর্ম , “স্যার দেখেন যদি ১ টা মার্ক দেয়া যায় তো দিয়েন” এমন আর কি। রেসাল্টের পরে বুঝলাম স্যার দিসে ঠিকি অন্যজন কে জানান দিয়ে। যার থেকে কপি মারসিলাম তার মার্ক দেখি আমার থেকে কম। জিনিস টা ভালো লাগে নাই, কিন্তু তখন আমার ফেইলের চরম ভয়। জীবনে ফেইল করিনাই আমি ফেইল করবো? এমন ভয় থেকে ঐ ফ্রেন্ডরেও কিছু বলি নাই। সর্যি মাসরাফি আমার জন্য তোর মার্ক গায়েব হয়ে গেসিলো মেবি।
এখন কথা উঠতেই পারে যে, পড়ি নাই, মার্ক্স পাইনাই এইটা আর এমন কি? কিন্তু এইটা ছিলো একটা টার্নিং পয়েন্ট আমার জন্য। আমি দেখলাম সব কিছু ঠিক থাকলেও আমার রেসাল্ট ঠিক নাই। এই জিনিস বুঝতে বুঝতেই ফাস্ট ইয়ার গেসে। ভাবলাম অনেক তো হলো আর কতো? রেসাল্ট তো ভালো করাই লাগবে, প্রোডাক্টিভ কিছু করতে হবে। আর এদিকে আমি কি কইরা বেড়াইতেসি। এখন এই ভাবনা মেয়ে পটানোর পরেও আসে আমিও জানি। কিন্তু ইট ওয়াজ ডিফারেন্ট। নিজেকে প্রুভ করার তীব্র ইচ্ছা আসছিলো তখন। একদম সব উল্টায় দিতে করতে ইচ্ছা করছিলো নিজেকে ইচ্ছার বিরুদ্ধে পুশ করে প্রুভ করতে। কেন আসছিলো? এই লো মার্ক্সের জন্য। একাডেমিক রেসাল্ট লো গেলে আমাকে ইকুয়াল ভাবে প্রোডাক্টিভ হতে হবে এমন একটা মনোভাব থেকে……(আসবে)
Comments
Note: Comments are powered by GitHub Discussions.